শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০১:০৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আরো এক যুবককে পিটিয়ে হত্যা

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের শৈলকুপায় আবারো এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাড়ি থেকে ডেকে তাকে পিটিয়ে গুরুতর জখম করে।

[৩] শনিবার (২২ জানুয়ারি) ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এনিয়ে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের নির্বাচন কেন্দ্র নিয়ে ৬ জন খুন হয়েছে।

[৪] নিহত মেহেদী হাসান স্বপন (২৮) সারুটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের দবিবুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন ইলেক্ট্রিকমিস্ত্রি ছিলেন।

[৫] স্থানীয়রা বলছে, শনিবার রাত ৮টার দিকে তার ফোনে কল দিয়ে পাশ্ববর্তি বাজারে যেতে বলে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে বাজারের কাছে তালতলা ব্রীজের উপর গেলে কয়েকজন লোক তাকে পিটিয়ে ফেলে রেখে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

[৬] সারুটিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, নিহত স্বপন শুধু তার সামাজিক দলের লোকই না বরং একজন ভালো কর্মী। এই হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নিয়ে ফায়দা লুটতে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে।

[৭] শৈলকুপা থানার ওসি (অপারেশন) মহসিন আলী জানান, ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী কায়সার টিপুর দু’জনই তাদের সমর্থক বলে দাবি করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়