শিরোনাম
◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ০৪:৫০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরুরী প্রয়োজনে ১ হাজার ডলার ব্যয়ের সামর্থ্য নেই অর্ধেকের বেশি আমেরিকানের

আখিরুজ্জামান সোহান: [২] করোনাকালীন সময়ে নানামুখী সঙ্কটে জর্জরিত বিশ্ববাসী, পিছিয়ে নেই খোদ যুক্তরাষ্ট্রও। বেশিরভাগ আমেরিকানরা করোনা পরবর্তী নানামুখী সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এমনকি নূন্যতম সঙ্কট থেকে উত্তরণে নিজেদের সঞ্চয়ের অঙ্কটাও অনেকটাই কম। এমনটাই বলছে, সাম্প্রতিক এক সমীক্ষা। সিএনবিসি

[৩] অর্থনৈতিক প্রকাশনা সংস্থা ব্যাংকরেট পরিচালিত এক টেলিফোন সমীক্ষায় দেখা গেছে, আমেরিকার প্রায় ৫৬ শতাংশ মানুষ জরুরীসময়ে নিজেদের সঞ্চয় থেকে ১ হাজার ডলার ব্যয় করার সামর্থ্য রাখেনা। সমীক্ষা অনুযায়ী, খরচ যোগাতে এদের মধ্যে ২০ শতাংশকে ক্রেডিটকার্ড চার্জ করতে হবে, ১৫ শতাংশ ব্যক্তিকে তাদের অন্যান্য খরচের টাকা বাঁচিয়ে টাকার যোগান দিতে হবে এবং বাকী ১৪ শতাংশ ব্যক্তিকে পরিবার, বন্ধু বা অন্যকোন মাধ্যম থেকে ঋণ করতে হবে।

[৫] বিষয়টি নিয়ে ব্যাংকরেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান আর্থিক বিশ্লেষক গ্রেগ ম্যাকব্রাইড বলেছেন, এই সমীক্ষার মাধ্যমে কিছুটা হলেও আচ করা যায় আমেরিকানরা তাদের ব্যক্তিগত জীবনে কতটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন।

[৬] ব্যাংকরেট বলছে, বাকী ৪৪ শতাংশ অর্থ্যাৎ যারা নিজেদের সঞ্চয় থেকে ১ হাজার ডলার বা তার বেশি জরুরী খরচ করতে পারে এই সংখ্যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়