শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতে লটারির টিকিট কিনে ১২ কোটি রুপির মালিক রংমিস্ত্রি

মামুন হোসেন: [২] পাঁচশো রুপির নোট নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন কেরালার কোট্টয়মের বাসিন্দা পেশায় রংমিস্ত্রি সদানন্দন ওলিপারাম্বিল। কিন্তু দোকানি খুচরা না দেওয়ায় মহা বিড়ম্বনায় পড়েন তিনি। খুচরা করার জন্য কিছু টাকা দিয়ে লটারি কিনেছিলেন তিনি। আনন্দবাজার

[৩] বিকাল হতেই এলাকায় হইহই পড়ে যায়। কেননা, ওই এলাকা থেকেই লটারির প্রথম পুরস্কার জিতেছেন একজন। কিন্তু বিজয়ী কে সেটা তখনও কেউ জানতে পারেননি। এই খবর সদানন্দনের কানে পৌঁছালে তিনি লটারির দোকানে যান।

[৪] তখনও সদানন্দন আঁচ করতে পারেননি, যাকে নিয়ে এত হইচই সেই ব্যক্তি তিনি নিজেই। লটারির দোকানে টিকিটের নম্বরটা মেলাতেই আঁতকে ওঠেন সদানন্দন। দেখেন তার কেনা টিকিটেই ১২ কোটি রুপির প্রথম পুরস্কার জিতেছে। ১২ কোটি রুপি জিতলেও আয়কর কেটে প্রায় সাড়ে সাত কোটি রুপি হাতে পাবেন তিনি। সম্পাদনা: মোহাম্মদ রকিব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়