শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০৯:০৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন শনাক্ত ১০১৭, মৃত্যু ১

জুয়েল বড়ুয়া: [২] গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। চট্টগ্রামে ইতিমধ্যে ৭ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩. ০১ শতাংশ । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রামের আক্রান্তের সংখ্যা।

[৩] শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৮০৭ জন মহানগরীতে ও ২১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এই পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৩৯৩ জন আক্রান্ত হয়েছে।১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনভাবেই মানছেনা চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে।

[৪] গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছেনা। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করতেছে না। যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করতেছেন না।

  • সর্বশেষ