শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৩৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন অফিসেই অরক্ষিত ব্যালট পেপার!

নিউজ ডেস্ক: সাতক্ষীরা তালায় ভোট পূনঃগণনার একটি মামলায় ভোটের ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়ার অভিযোগ উঠেছে। সিলগালা বস্তাবন্দি থাকার কথা থাকলেও বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে তালা উপজেলা নির্বাচন অফিসে অরক্ষিত অবস্থায় ব্যালট পেপারগুলো পাওয়া যায়। ইত্তেফাক

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনের প্রাপ্ত ভোট নিয়ে আদালতে পূনঃগণনার আদেশ চেয়ে মামলা করেন সরুলিয়া ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রব পলাশ। বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে উপজেলা নির্বাচন অফিস থেকে সরুলিয়া ইউনিয়নের প্রাপ্ত ভোটের ব্যালট পেপার ভর্তি ৫টি বস্তা স্টোররুম থেকে বের করার সময় একটি বস্তার মুখ খোলা ও ব্যালট পেপার ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়।

সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, আমার ভোট নষ্ট করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রব পলাশের যোগসাজসে বস্তা খুলে ব্যালট পেপার নষ্ট করা হতে পারে। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রব পলাশ অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে অপ-প্রচার।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, অফিসের স্টোররুমে অনেক ভোটের বস্তার সঙ্গে টানাটানিতে ওই বস্তার মুখ খুলে গেছে।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, খবর পেয়ে গিয়ে দেখি একটি বস্তা খোলা ও বেশ কিছু ব্যালট পেপার ছাড়ানো-ছিটানো ছিলো। নিয়ম অনুযায়ী বস্তা সিলগালা থাকার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়