শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৯:৫৮ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জালিয়াতি করে বিদেশ থেকে আনা পণ্য খালাস: দুদকের মামলায় কাস্টমসের দুই কর্মকর্তা কারাগারে

রিয়াজুর রহমান  : [২] বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম স্পেশাল মহানগর দায়রা জজ শেখ আসফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

[৩] অভিযুক্তরা হলেন, চট্টগ্রাম কাস্টমস হাউজের সেকশন-বি’র সহকারী রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম মোল্ল্যা ও চট্টগ্রাম কাস্টমস হাউজের (সাবটিম-১২ ও অতিরিক্ত দায়িত্ব প্রশাসন শাখা) রাজস্ব কর্মকর্তা (আরও) নাছির উদ্দিন মাহমুদ খান।

[৪] বিষয়টি জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক)'র পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সানোয়ার আহমেদ লাভলু গণমাধ্যমে বলেন, ‌চট্টগ্রাম কাস্টম হাউজের দুইজন রাজস্ব কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত এই জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।

[৫] তিনি বলেন, ‘গত ২৪ নভেম্বর সরকারের অর্থ ক্ষতিসাধন করার দায়ে তাদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। এরপর তারা হাইকোর্টে জামিন চায়। হাইকোর্ট তাদের জামিন নামঞ্জুর করে। তাদেরকে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

[৬] একই সঙ্গে তাদের দুইজনের পাসপোর্ট জব্দ করাসহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান দুদক পিপি।

 

  • সর্বশেষ