শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৮:৪৪ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে গাঁজা গাছসহ ২ মাদককারবারী আটক

সনতচক্রবর্ত্তী : [২] পৃথক অভিযানে দুই মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে থানায়।

[৩] থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী থানা পুলিশের নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের সময় বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের কাঞ্চু মোল্যার ছেলে মো. ফারুক মোল্যার (৩৫) বাড়ির বাথরুমের পাশ থেকে ১১ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করে। বাড়িতে অবৈধ গাঁজার চাষ করার অপরাধে এ সময় পুলিশ ফারুক মোল্যাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

[৪] আরেকটি অভিযানে পুলিশ বুধবার রাত ৮টায় উপজেলার শেখর ইউনিয়নে শেখর গ্রামের হরশিতের বাড়ির পাশে রাস্তার উপর মাদক বিক্রয়ের জন্য অপেক্ষারত ওই গ্রামের আলম শেখের ছেলে মো. মিলু শেখকে (২৮) ১ শত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

[৫] পৃথক দু’টি ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান মল্লিক ও জয়নগর পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজিজুর রহমান বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সম্পাদনা: শান্ত মজুমদার

 

[

  • সর্বশেষ
  • জনপ্রিয়