শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৮:৩০ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ৩০০ বছরের পুরনো দীঘি ভরাটের অভিযোগ

রুবেল মজুমদার: [২] প্রাচীন ঐতিহ্যের কুমিল্লা নগরীর ৩০০ বছরের পুরনো ‘উজির দিঘি’। এরকম জেলার আশপাশের বিভিন্ন এলাকার অনেক পুকুর ও ছোট-বড় জলাধারা রয়েছে। আইন অমান্য করে এসব জলাধার ভরাটের পর নগর কর্তৃপক্ষের কাছ থেকে নকশা অনুমোদন নিয়ে গড়ে তোলা হয়েছে আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা। এবার জেলা পুলিশ সুপারের সরকারি বাংলো ও সার্কিট হাউজ সীমানা লাগোয়া নগরীর ‘উজির দিঘি’ ভরাটের চেষ্টা করছে একটি চক্র।

[৩] গত কিছু দিন ধরে পানি নিষ্কাশনের কয়েকটি মেশিন লাগিয়ে দিঘির পানি অপসারণ করে শুকিয়ে অর্ধেকে নিয়ে আসা হয়। বিষয়টি জানার পর পরিবেশবাদী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে বিকালে সংশ্লিষ্ট প্রশাসন দিঘির পানি সেচের মেশিন বন্ধ করে দিয়েছে। এদিকে একের পর এক পুকুর-জলাধার ভরাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নগরীর নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

[৪] জেলা প্রশাসন সূত্রে জানা যায়,২০০০ সালের ২২ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন মুখ্য সচিব এস এ সামাদ স্বাক্ষরিত এক স্মারকপত্রের মাধ্যমে বলা হয়, ‘কোনো অবস্থাতেই খাল-বিল, নদী-নালা, পুকুর ও প্রাকৃতিক জলাশয়ের স্বাভাবিক গতি ও প্রকৃতি পরিবর্তন করা যাবে না। এমনকি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে খালবিল, পুকুর, নালাসহ প্রাকৃতিক জলাশয় বা জলাধার বন্ধ করা যাবে না।

’ [৫] বিভিন্ন সূত্র জানায়, পানি নিষ্কাশনের পর মাটি ভরাট করে দিঘিতে কমিউনিটি সেন্টার, কফি হাউস ও মার্কেট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

[৬] স্থানীয় বাসিন্দারা জানান, এই দিঘির পানি তাঁরা বিভিন্ন কাজে ব্যবহার করেন। এটি ভরাট হয়ে গেলে তারা বেকায়দায় পড়বেন। সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়