শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৫:১৭ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিথ্যা তথ্য দেওয়ায় ট্রাম্প ও তার দু’সন্তানের সাক্ষ্য চায় এটর্নি জেনারেল

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঋণ পেতে ও কর রেয়াত পাওয়ার জন্য ভুরি ভুরি মিথ্যা তথ্য দিয়েছেন। তার এ কাজে সহায়তা করেছেন তারই দুই সন্তান ইভানকা ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এ জন্য তাদের সাক্ষ্য প্রয়োজন বলে জানিয়েছে নিউ ইয়র্কের এটর্নি জেনারেল লেতিতিয়া জেমসের অফিস। সিএনএন

[৩] তদন্তকারীরা বলেছেন, কে বা কারা এসব ভুল তথ্য এবং কর রেয়াত পাওয়ার সঙ্গে জড়িত তা চূড়ান্তভাবে শনাক্ত করতে চায় আদালত। এটর্নি জেনারেলের অফিস এ বিষয়টি নিয়ে পরিস্কার হতে চায় যে এর সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের কোন কর্মকর্তা বা প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। অথবা এ বিষয়ে কার কার কাছে যথাযোগ্য তথ্য আছে।

[৪] ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ পর্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পঞ্চম সংশোধনীর অধীনে তাদের আত্মরক্ষার অধিকার আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়