শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:৫৯ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপিএল থেকে জাতীয় দলে নতুন ক্রিকেটার আসবে: সাকিব

নাহিদ হাসান: [২] বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) আগের আসরগুলোতে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু কিংবা বর্তমান সময়ে নাসুম আহমেদের মতো ক্রিকেটাররা। এবারেও বেশ কয়েকজন নতুন খেলোয়ার উঠে আসবেন বলে আশা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইত্তেফাক

[৩] এবারের বিপিএল আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব (মঙ্গলবার) দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘এই আসর দেশি ক্রিকেটারদের জন্য তো বড় একটা সুযোগ। বিপিএল নিজেদেরকে মেলে ধরার মঞ্চ, পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে আসারও বড় একটি সুযোগ। আমি বিশ্বাস করি, এখান থেকে আমরা ২ কিংবা ৩ জন নতুন খেলোয়াড় পাবো, যারা বাংলাদেশকে অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিনিধিত্ব করবে।’ সম্পাদনা: এল আর বাদল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়