শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৯:১৩ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শানাকার সেঞ্চুরিও জেতাতে পারেনি শ্রীলঙ্কাকে, সমতায় ফিরলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : [২] জিম্বাবুয়ের তিনশ ছাড়ানো রান তাড়ায় লঙ্কানদের ৬৩ রানে নেই ৪ উইকেট। চাপের মধ্যে দুর্দান্ত এক ইনিংসে আশা জাগালেন দাসুন শানাকা। কিন্তু যথেষ্ট হলো না শ্রীলঙ্কা অধিনায়কের প্রচেষ্টা। ব্যাটসম্যানদের এনে দেওয়া বড় পুঁজির পর বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়ে পেলো দারুণ জয়।

[২] তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে জিম্বাবুয়ের জয় ২২ রানে। পাল্লেকেলেতে ৩০৩ রানের লক্ষ্য তাড়ায় শানাকার সেঞ্চুরির পরও লঙ্কানরা থমকে যায় ২৮০ রানে। ২০১৮ সালের জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচের পর প্রথমবার এই সংস্করণে শ্রীলঙ্কাকে হারাল জিম্বাবুয়ে। সব মিলিয়ে দুই দলের মুখোমুখি ৫৯ ওয়ানডেতে জিম্বাবুয়ের জয় হলো ১২টি। - ক্রিকইনফো

[৪] শ্রীলঙ্কায় আগের সবশেষ সফরে ২০১৭ সালে প্রথম ওয়ানডেতে হারের পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের উৎসব করেছিল জিম্বাবুয়ে। ১-১ সমতা টেনে এবারও তেমন কিছুর সম্ভাবনা জাগাল তারা। প্রথম ম্যাচে ২৯৬ রান করেও জিম্বাবুয়ে হেরে গিয়েছিল ৫ উইকেটে। এবার তাদের তিনশ ছাড়ানো সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখেন ক্রেইগ আরভিন। ৯৮ বলে ৯১ রানের ইনিংসে সফরকারী অধিনায়ক জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়