শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:৫৩ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠেই শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার আয়োজন

ক্যাম্পাস ডেস্ক: ডাইনিং-ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাস মাঠেই চলছে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবারের আয়োজন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত থেকে শাবির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে শিক্ষকদের (সাস্টিয়ান শিক্ষক) সাহায্য ও সহযোগিতায় এ খাবারের আয়োজন শুরু হয়েছে। এতে প্রতি বেলায় ছয়শ থেকে সাতশ শিক্ষার্থী খাবার পাবেন।

খাবারের দায়িত্বে থাকা মীর রানা জাগো নিউজকে বলেন, ‘গত ছয়দিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীরা খাবার না পাওয়া এবং ক্যাম্পাসের ডাইনিং, ক্যান্টিন, ক্যাফেটেরিয়া এবং আশপাশের রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীদের ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গেইট বন্ধ এবং পুলিশের ভয়ে শিক্ষার্থীরা দূরে কোথাও খেতে যেতেও পারছেন না। আন্দোলন অব্যাহত রাখতে এটা খুব জরুরি ছিল। আমরা ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থীর প্রতি বেলায় খাবারের আয়োজন করছি। নিজ উদ্যোগে সবার কাছে খাবার পৌঁছে দেব। সাবেক সাস্টিয়ানরা আমাদের অনেক সাহায্য করছেন।

এছাড়া খাবারের দায়িত্বে আছেন- খন্দকার শিহাব, শুভময় রয়, ইনকিয়াত হাসান অনিক, সৌরভ সংলাপ চাকমা, আরিফুল ইসলাম, নাদের চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়