শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:৪৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক স্কুলের সব শিক্ষক করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসাম উপজেলায় একই স্কুলের আট শিক্ষকের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনা আক্রান্তের খবরে আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

করোনা আক্রান্ত শিক্ষকরা হলেন, প্রধান শিক্ষিকা শম্পা রানী, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম। শিক্ষকদের করোনা আক্রান্ত হওয়ার খবরে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

শিক্ষা কর্মকর্তা বলেন, 'স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। স্কুলের অন্যান্য কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা রানী মোবাইল ফোনে বলেন, ‘প্রথমে আমি আক্রান্ত হয়েছি। আমার স্বামীরও করোনা পজেটিভ। পরে আরও দুই শিক্ষক করোনায় আক্রান্ত হয়। এরপর অন্যান্য শিক্ষকদের টেস্ট করালে সবাই শনাক্ত হয়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়