শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় দু'দিনের ব্যবধানে ৩ ডাকাত গ্রেপ্তার

অমল তালুকদার: [২] সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই নিয়ে ডাকাতির অভিযোগে মোট তিনজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, সুজন(২৮) ,মাছুম(৪৬), মিজান(৩৪) ।

[৪] এ উপলক্ষে আসামিদের সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে হাজির করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক,অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার এবং পাথরঘাটার গণমাধ্যমকর্মীগন।

[৫] বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.তোফায়েল আহমেদ জানান , ডাকাতি করতে এসে জনতার হাতে ধৃত ডাকাতের দেয়া তথ্যমতে এবং অধিকতর তদন্ত করে আমরা বাকি দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

[৬] উল্লেখ্য, শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে সদর ইউনিয়নের গহরপুর গ্রামের খান বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়