শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহীর পলিটেকনিক শিক্ষকদের মানববন্ধন

মঈন উদ্দীন : স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (ঝঞঊচ) আওতায় কর্মরত দেশের ৪৯টি পলিকেটনিক ইনস্টিটিউটের মোট ৭৭৭ জন শিক্ষক বকেয়া বেতন ভাতা ও চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে আন্দোলনে নেমেছেন।

[৩] মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিকেটনিক ও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের মোট ২৮ জন শিক্ষক মানববন্ধন করেছেন।

[৪] সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনারের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ পলিটেকনিট ইনস্টিটিউট টিচার্স ফেডারেশন শাখার শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরাও। মানববন্ধনে তারাও বক্তব্য রাখেন।

[৫] কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে তারা জানান, করোনাকালে দীর্ঘ ১৯ মাস তারা কাজ করেও বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। বেতন বন্ধ থাকায় কয়েকজন সহকর্মী টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে মারা গেছেন। আরও বহু সহকর্মী মানসিক ও শারিরীক অসুস্থতা নিয়ে জীবন অতিবাহিত করছেন। বিগত বেতন ভাতা সঠিক সময়ে পেলে হয়তো এই পরিস্থিতিগুলো এড়ানো যেত।

[৬] তাই দ্রুত এই জটিলতা নিরসনে সরকারের পদক্ষেপ চান তারা। ১ ঘণ্টা কর্মসূচি শেষে তারা ক্লাসে ফিরে যান। সমাবেশে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন (বিপিটিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনসহ আরও অনেকে তাদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়