শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৬:১৪ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিরল প্রজাতির ‘তুষার পেঁচা’ দেখতে ভিড়

সুমাইয়া মিতু: [২] গত ৩ জানুয়ারি শীতকালীন ঝড়ে ওয়াশিংটন ডিসিতে প্রায় ৮ ইঞ্চি তুষারপাত হয়। এই তুষারপাত সঙ্গে করে আনে এক বিরল প্রজাতির তুষার পেঁচা। তার হলুদাভ চোখ, সাদা-ধূসর রঙ মেশানো পালক। অপরূপ দেখতে এই পেঁচার দৈর্ঘ্য পাঁচ ফুট। খবরটি ছড়িয়ে পড়ে পাখি পর্যবেক্ষকদের অনলাইন প্ল্যাটফর্ম ‘ইবার্ড’-এ। তুষার পেঁচার সন্ধান পেয়ে ওয়াশিংটনে নানা দিক থেকে ছুটে আসতে থাকেন পাখি পর্যবেক্ষকরা। সাউদার্ন লিভিং

[৩] যুক্তরাষ্ট্রের মানুষের জনপ্রিয় শখ বার্ড ওয়াচিং বা বার্ডিং। করোনা মহামারিতে এই শখটি আরও জনপ্রিয় হয়েছে। কারণ, এটি খোলা জায়গায় একে অপরের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে করা যায়। বলা যায়, এবারের শীতে রীতিমতো তারকা খ্যাতি পেয়ে গেছে তুষার পেঁচাটি। সম্পাদনা: মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়