শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৫:৩৩ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝপথে পাইলট বললেন ডিউটি শেষ, আর বিমান চালাবো না

অনলাইন ডেস্ক: সময় শেষ হয়ে যাওয়ায় মাঝপথে হঠাৎ বিমান চালাতে অনিচ্ছা প্রকাশ করলেন এক পাইলট। কোনোভাবেই তার পক্ষে বিমান চালানো সম্ভব না বলে জানান তিনি। পাইলটের এমন সিদ্ধান্তে বিপাকে পড়া যাত্রীরা বিক্ষোভ করতে থাকেন।

ঘটনাটি ঘটেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি প্লেনে।

রোববার পাকিস্তানের সংবাদপত্র দ্যা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি প্লেন।

কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দাম্মামে অবতরণ করে বিমানটি। অবতরণের পর বেশ কিছু সময় কেটে যায়। এতে পাইলটের কাজের সময় শেষ হয়ে যাওয়ায় তিনি আর বিমানটি ইসলামাবাদে নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দেন।

পাইলটের এমন সিদ্ধান্তে বিরক্ত হয়ে প্রতিবাদ করতে থাকেন বিমানে থাকা যাত্রীরা। প্রতিবাদে তারা বিমান থেকে নামতে অস্বীকার করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়।

পিআইএর একজন মুখপাত্র জানান, নিরাপত্তার জন্য বিমান চালানোর আগে পাইলটদের যথাযথ বিশ্রাম নেওয়া প্রয়োজন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে বিমানটি রাত ১১টার মধ্যে ইসলামাবাদে নামবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়