শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:৪৮ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২২, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেল যারা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। বেশ কয়েকজন ফুটবলার ক্লাবেও ছিলেন দুর্দান্ত ফর্মে। আশা ছিল, হয়তো আর্জেন্টিনার একাধিক ফুটবলার জায়গা পাবেন ফিফার বর্ষসেরা একাদশে। কিন্তু হয়নি সেটি।

একমাত্র লিওনেল মেসি ছাড়া আর কোনো ফুটবলারই ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পাননি। কোপা আমেরিকায় রানার্স আপ হওয়া ব্রাজিলের কেউও নেই ফিফার বর্ষসেরা একাদশে। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ঘোষণা করা হয় এই একাদশ।

কোপার ফাইনালিস্টদের মধ্যে কেবল একজন জায়গা পেলেও একাদশটিতে ইউরোজয়ী ফুটবলার আছেন তিনজন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া চ্যাম্পিয়ন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা, আছেন তার সতীর্থ বনুচ্চিও।

তার সঙ্গে দুই ডিফেন্ডার ডেভিড আলাভা ও রুবেন দিয়াজ। মিডফিল্ডের তিনজনের জায়গায় আছেন ইতালি ও চেলসির জর্জিনিও, ক্লাবে তার আরেক সতীর্থ কন্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি ও লিওনেল মেসি।

ফিফা ফিফপ্রো মেন্স বিশ্ব একাদশ:

ডোনারুম্মা
আলাভা, দিয়াজ, বনুচ্চি
জর্জিনিও, কন্তো, ডি ব্রুইনা
রোনালদো, হালান্ড, লেভান্ডস্কি, মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়