শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:৪০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিএম কাদের আজ সুস্থতাবোধ করছেন

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের সুস্থ ও স্বাভাবিক আছেন। নেতিবাচক কোন উপসর্গ নেই তাঁর। চলমান সংসদ অধিবেশনে যোগ দিতে বিধি অনুযায়ী চলতি মাসের ১৫ জানুয়ারি তিনি করোনা টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে।

[৩] এরপর থেকে তিনি নিজ বাসভবনে বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ভালো এসেছে। আজ সকালেও তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষুধ ও খাদ্য গ্রহণ করছেন।

[৪] জাতীয় পার্টি চেয়ারম্যানের মনোবল অটুট আছে। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, বলে গণমাধ্যমকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি ২ খন্দকার দেলোয়ার জালালি এতথ্য জানিয়েছেন।

[৫] তিনি আরও জানিয়েছেন, গতকাল থেকেই সারাদেশে জাতীয় পার্টির নেতা কর্মীরা নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লার দরবারে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়