শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০২:৫৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠকেছি মরে তো যাইনি, বললেন সুবাহ

নিউজ ডেস্ক : গোপনে বিয়ে, অতঃপর প্রকাশ্যে কাদা-ছোড়াছুড়ি করে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গত বছরের ১ ডিসেম্বর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। এর কয়েকদিন পর সেটা প্রকাশ্যে আনেন। আরটিভি

কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক। জানা যায়, ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রী করিন নাজকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেছেন। প্রথম দিকে ইলিয়াস ও সুবাহ দু’জনেই করিনকে দোষারোপ করেন।

তবে পরক্ষণে তারা দু’জনেই হয়ে ওঠেন একে-অপরের প্রতিপক্ষ। ইলিয়াস অভিযোগ তোলেন, সুবাহ তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন। এমনকি বিয়ের পর তার গায়েও নাকি হাত তুলেছেন। অন্যদিকে সুবাহর অভিযোগ, ইলিয়াস তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। এসব তথ্য তারা দুজনই সংবাদ সম্মেলনে দিয়েছেন।

এসব অভিযোগ,পাল্টা অভিযোগের মধ্যেই সুবাহর বাসা থেকে চলে যান ইলিয়াস। এরপর থানায় গিয়ে ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুবাহ। ৩ জানুয়ারি মামলাটি দায়েরের পর আদালত আগামী ১৯ জানুয়ারি এর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলা চলমান অবস্থায় দুবাই উড়াল দিয়েছেন ইলিয়াস। সেখানে গিয়ে একাধিক পোস্ট দিতেও দেখা গেছে গায়ককে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাস খানেক দুবাইতে অবস্থান করবেন তিনি। দুবাই থেকে ৭ জানুয়ারি ছবিসহ একটি পোস্ট করেন ইলিয়াস। ক্যাপশনে লিখেছেন, জুম্মা মোবারক।’

এদিকে ইলিয়াস দুবাই গেলেও চুপ করে নেই সুবাহ। তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছেন।

রবিবার ১৬ জানুয়ারি রাতে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী সুবাহ। ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘যে মেয়ের ফেরেশতার মতো এতো ভালো বাবা অকালে তাকে ছেড়ে কবরে চলে গেছেন! তখন ওই মেয়ে মানসিকভাবে স্ট্রং হয়ে ঘুরে দাঁড়িয়েছে কাজ করে যাচ্ছে ফ্যামিলি আর বন্ধুদের নিয়ে ভালো ছিলো ভালো আছে। সেখানে তার সামান্য দুইদিনের উড়ে এসে জুড়ে বসা বেইমান টাইপের প্রতারক স্বামী যদি,, তার জীবন থেকে চলে যায় তো ওই মেয়ে কেনো ভেঙে পড়বে?’

তিনি আরও লেখেন, ‘হ্যাঁ কষ্ট পেয়েছি কেঁদেছি শুধু নিজের উপর আফসোস করে, যে কতই না বোকা ছিলাম যে আবারো ভুল করে ভুল মানুষকে বিশ্বাস করে ঠকেছি!! ঠকে গেছি মরে তো যাইনি!! ভালোই ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো থাকবো। যে বেইমানি করেছে যে ঠকিয়ে ধরা খেয়েছে, ভেঙে তার পরা উচিত কারণ এতো ভালোবেসে ভালো রাখার পরেও যে ভালোভাবে থাকে না বেইমানি আর প্রতারণা করেছে আমার সাথে! ওই ব্যক্তি অনুশোচনার কারনে মরে যাওয়া উচিৎ’

উল্লেখ্য, ৩ জানুয়ারি ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা দায়ের করেন সুবাহ। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ জানুয়ারি। অপরদিকে, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে একই থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে ইলিয়াস-সহ দুজনের বিরুদ্ধে মামলা করে অভিনেত্রী সুবাহ। মামলার অন্য আসামি কারিন নাজ। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়