শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২২, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলবাড়ী-দিনাজপুর সড়কে কোচের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩

রীতা গুপ্তা : [২] মহাসড়কের আমবাড়ী নামক স্থানে দিনাজপুর থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহন কোচের চাপায় দেলোয়ার হোসেন (৩৫) নামের অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩ অটোরিকশা যাত্রী। নিহত দেলোয়ার হোসেন চিরিরবন্দরের উচিতপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

[৩] দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ১২ টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের গাভীর দুধক্রয় কেন্দ্র আমবাড়ীস্থ চিলিং সেন্টার সংলগ্ন এলাকায়।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দিনাজপুর থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহন নামের কোচটি ফুলবাড়ীর দিকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমরেমুচরে যায়। এ সময় অটোরিকশায় থাকা দেলোয়ার হোসেন নামের এক অটোরিকশা যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরো তিন অটোরিকশা যাত্রী।

[৫] স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। একই সাথে ঘাতক বাসটি আটক করেছে এলাকাবাসী।সম্পাদনা: শান্ত মজুমদার।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়