শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২, ০৪:৫২ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২২, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদায়বেলা একটি ভালো নির্বাচন দেখতে চাই: ইসি মাহবুব

মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এটি আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। আমি তো একদিন এসেছি, গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা (মিডিয়া) জানান।

[৩] ভোট শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো যাচ্ছে না। এ ব্যাপারে বলা যাবে ভোটের সময় পার হাওয়ার পর। ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি। আমি এখন যদি কিছু বলি সেটা খণ্ডচিত্র হবে।

[৪] রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নাসিক নির্বাচনে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

[৫] এসময় প্রার্থীদের এজেন্টদের কাছে মাহবুব তালুকদার তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না এ বিষয়ে বলেন, ইভিএমসহ ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান। পরে প্রিজাইডিং অফিসারের কাছেও ইভিএমে সমস্যা আছে কি না, কারো কোনো অভিযোগ আছে কি না এবং ভোট কেমন হচ্ছে, এসব বিষয়ে জানতে চান এ নির্বাচন কমিশনার। সম্পাদনা: শান্ত মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়