শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতন্ত্র টানেলের নিচে আটকা পড়েছে: ডা. জাফরুল্লাহ

খালিদ আহমেদ: [২] গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চেšধুরী বলেন, 'গণতন্ত্র ধ্বংস করার মাধ্যমে উন্নয়ন করে আইয়ুব খান রেহাই পাননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনিও রেহাই পাবেন না। পদত্যাগ করুন। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠা করুন। আপনাকে বাদ দেওয়া হবে না জাতীয় সরকারে আপনিও থাকবে।'

[৩] শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির (কাজী জাফর) সাবেক মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরীর (লাহরী) স্মরণসভার আয়োজন করে জাতীয় পার্টি।

[৪] তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আপনার লক্ষণ ভালো না এখন ৪১ সালের স্বপ্ন দেখাচ্ছেন? আপনি আমাদের কথা বলতে দেন। এখন দেখছি লবিস্ট নিয়োগ করেছেন, মনে রাখবেন লবিস্ট নিয়োগ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে নৈতিক দায়িত্ব থেকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। অনাচার বন্ধ করুন।'

[৫] বিএনপিকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, 'সরকারের কাছে অনুমতি নিতে যাবেন না। সুষ্ঠু জবাবদিহিমূলক সরকার গঠনে গণতন্ত্র অর্জন করতে আন্দোলন করুন। আপনাদের জোট ও জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে দেশের পরিবর্তনে রাজপথে নামুন। করোনার অজুহাতে আন্দোলন বন্ধ করবেন না। ফেব্রুয়ারি মাসের মধ্যে হাইকোর্ট ঘেরাও করেন। তবেই আন্দোলনের মাধ্যমেই দেশ ও জাতি মুক্ত হবে।'

[৬] হাইকোর্টের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, 'ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দিন। খালেদা জিয়ার মতো নাগরিক ন্যায় বিচার না পেলে সাধারণ মানুষ ন্যায় বিচার কীভাবে পাবে? আইনকে স্বাভাবিক গতিতে চলতে দিন। বিচারপতি ইমান আলী সাহেব আপনার ছুটি নয়, পদত্যাগ করা উচিৎ ছিল।'

[৭] ফেব্রুয়ারিতে দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, করোনা যে হারে বাড়ছে দেশের মানুষের কপালে কী আছে তা বলা মুশকিল।'

[৮] জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার স্মরণ সভায় সভাপতিত্ব করেছেন।এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন প্রমূখ।

  • সর্বশেষ