শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ১১:১৪ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, এটি হবে মডেল নির্বাচন: পুলিশ সুপার

মোসতাক আহমেদ ও মহসীন কবির: [২] শনিবার বেলা ১১টার সাংবাদিকদের একথা বলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম। তিনি বলেন, নারায়ণগঞ্জে প্রতিটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাই নিবিঘ্নে ভোট দিতে পারবেন। তিনি প্রার্থী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন।

[৩] তিনি বলেন, কোন বহিরাগতকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। ভোট কেন্দ্র বা পাড়া মহল্লায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এনআইডি ছাড়া কেউকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।

[৪] তিনি বলেন, ইতোমধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার চলে গেছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে চলবে এই নির্বাচন। একেকটি কেন্দ্রে ৫-৬ জন পুলিশের নেতৃত্বে ১৫-২০ জন আনসার কাজ করবেন। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বিজিবি কাজ করবে। প্রতিটি ওয়ার্ডে তিনটি আর্মড পুলিশের মোবাইল কোর্ট, র‍্যাবের মোবাইল কোট, স্ট্রাইকিং ফোর্স ও এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়