শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ০১:১৩ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এভাবেই আমরা আমাদের অতীতে ফিরে যাই আমাদের ভবিষ্যতের হাত ধরে, বললেন ফারুকী

বিনোদন ডেস্ক : [২] সম্প্রতি নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান। সন্তানের আকিকার জন্য একটি মিলাদের আয়োজন করা হয় স্থানীয় মসজিদে। দীর্ঘদিন পর শৈশবের স্মৃতিবিজড়িত মসজিদে গিয়ে স্মৃতিকাতর হয়ে ওঠেন ফারুকী।

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী লিখেন, আমরা যারা মহল্লায় বড় হইছি, আমাদের কাছে মহল্লার মসজিদ একটা বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান! নামাজ ছাড়াও, বিচার আচার সহ আরো অনেক সামাজিক বিষয় আশয়ে এই প্রতিষ্ঠান আমাদের শৈশবের সাথে জড়ায়ে আছে। আমাদের মহল্লার মসজিদের নাম নুরানী মসজিদ। রীতি অনুযায়ী আব্বা আমাদের মেয়ের আকিকার জন্য মিলাদের আয়োজন করেন নুরানী মসজিদে।

[৪] মসজিদে গিয়ে দেখি সামনের সারিতে পরিচিত মুরুব্বীরা কেউই নেই। জানতে পারি বেশির ভাগই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

[৫] মসজিদের ভিতরে বসে এই দিক সেই দিক দেখতেছিলাম। মনে পড়লো এই মসজিদে জীবনে প্রথম গেছিলাম আব্বার হাত ধরে। আজকে এতো বছর পর গেলাম আবার। এবার উপলক্ষ্য আমাদের মেয়ের আকিকার মিলাদ।

[৬] চোখ ভিজে আসতেছিল বারবার। এভাবেই হয়তো বৃত্ত পূর্ণ হয়, এভাবেই আমরা আমাদের অতীতে ফিরে যাই আমাদের ভবিষ্যতের হাত ধরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়