শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধের সঙ্গে নির্বাচন কি সাংঘর্ষিক নয় প্রশ্ন গয়েশ্বরের

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাস বৃদ্ধির ফলে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে বিএনপি।

[৩] করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

[৪] এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একদিকে ১১ দফা একটা সরকারি নির্দেশনা আছে। অপরদিকে সিটি করপোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আরো অনেক কাজ উন্মুক্ত আছে। সরকারের বিধিনিষেধের সাথে নারায়নগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠান সাংঘর্ষিক।’

[৫] তিনি বলেন, ‘এই মুহুর্ত পর্যন্ত সরকার নির্বাচন কমিশনকে অনুরোধ করেনি যে, সার্বিক অবস্থা বিবেচনা করে এটা স্থগিত করার। সুতরাং এটা যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই ব্যাপারে সন্দেহ থাকার আর কোনো কারণ নাই।’

[৬] দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আপনারা দেখেছেন যে, ডয়েচে ভ্যালের একটা সার্ভে হয়েছে। সেই সার্ভেতে জিজ্ঞাসা করা হয়েছে যে, এটা কী সরকার রাজনৈতিক কর্মকান্ডকে বাধাগ্রস্থ করার জন্য করেছে নাকী স্বাস্থ্য বিধি মানার জন্য করেছে।’ ‘সেই সার্ভেতে ৮৮% মানুষ বলেছে যে, রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করার জন্য করা হয়েছে, স্বাস্থ্যবিধির পক্ষে এই কাজটি করা হয়নি। এই সার্ভেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ