শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০১:৩৩ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা নেননি, সন্তানকে দেখতে পাচ্ছেন না বাবা

অনলাইন ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা না দেওয়ায় নিজের ১২ বছর বয়সী সন্তানকে দেখার অধিকার সাময়িকভাবে হারিয়েছেন এক ক্যানাডিয়ান বাবা। দেশটির কিউবেক প্রদেশের একটি আদালত এই রায় দিয়েছেন।

রায়ে বিচারক বলেছেন, ওই পিতার পরিদর্শন তার সন্তানের 'সর্বোত্তম স্বার্থে' হবে না। বিচারকের পক্ষ থেকে আরো বলা হয়েছে, বাবাকে দেখে ওই শিশুর কোনো উপকার তো হবেই না, বরং ঝুঁকি বাড়বে।

গত বছরের ২৩ ডিসেম্বরে ঘটেছে এই ঘটনা। এরপর কুইবেকের এক পত্রিকায় প্রকাশিত হয় ওই প্রতিবেদন। সেময় রায়ে বলা হয়েছে, ওই বাবা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ছেলের সঙ্গে দেখা করতে পারবেন না যদি তিনি করোনার টিকা না নেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছুটির দিনে ছেলেকে দেখার সময় বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বাবার করা আবেদনের পর বিষয়টি প্রকাশ্যে এলে আদালত এ রায় দেন।

শিশুটির মা অবশ্য ছেলেকে দেখতে চেয়ে বাবার করা অনুরোধের বিরোধিতা করেন। তিনি আদালতে বলেন, সম্প্রতি তিনি জানতে পারেন তিনি করোনার টিকা নেন নি। এছাড়া সামাজিক মাধ্যমে টিকা নেওয়ার বিরোধীতা করছেন ছেলের বাবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়