শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জসহ বিভিন্ন নির্বাচনি এলাকায় রোববার ব্যাংক বন্ধ

মিনহাজুল আবেদীন: [২] জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ শূন্য আসনের নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও বিভিন্ন জেলার ৫টি পৌরসভার নির্বাচনের ভোট রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ডিবিসি টিভি

[৩] বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ বিষয়ে একটি সার্কুলার দিয়ে কার্যরত তফসিলি ব্যাংকগুলোকে পাঠিয়েছে। বাংলানিউজ২৪

[৪] নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ৫টি পৌরসভার (চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া) নির্বাচন উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্বাচনি এলাকাধীন যে সব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সে সব স্থাপনায় ব্যাংকের কোনও শাখা ও উপশাখা থাকলে তা বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়