শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালাইকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন অর্জুন !

বিনোদন ডেস্ক: অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে মালাইকার। বুধবার বিকেল থেকে এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই জল্পনায় জল ঢাললেন স্বয়ং অর্জুন। বিচ্ছেদের জল্পনা যে সম্পূর্ণ ভিত্তিহীন, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেকথা জানালেন বলিউড অভিনেতা।

ছবিতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে আছেন অর্জুন। সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবির সঙ্গে লেখা, ‘আজেবাজে গুজবের কোনও জায়গা নেই। সাবধানে থাকুন। সুস্থ থাকুন। সবার জন্য প্রার্থনা করি। সবাইকে ভালবাসা জানাই।’

এর আগে বি টাউনের একাংশ দাবি করেন, প্রায় ছয়দিন বাড়ি থেকে বের হতে দেখা যায়নি মালাইকাকে। নিজের প্রিয় পোষ্যকে নিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন না অভিনেত্রী। এমনকী অর্জুন কাপুরকেও মালাইকার বাড়িতে দেখা যায়নি। এছাড়া মালাইকার বাড়ির কাছে অর্জুনের বোন রিয়ার বাড়ি। সেখানে নৈশভোজের নিমন্ত্রণ ছিল। সেখানে একাই গিয়েছিলেন অর্জুন। পারিবারিক নৈশভোজে দেখা যায়নি মালাইকাকে। এমনকি নৈশভোজের পর মালাইকার বাড়িতেও যেতে দেখা যায়নি অর্জুনকে। তাই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।

বুধবার সকালে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছিল, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। এতে দাবি করা হয়, বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছেন মালাইকা। তাই নিভৃতবাসে চলে গিয়েছেন। আর এসব নজরে রেখেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে বলিপাড়া জুড়ে।

আপাতত অর্জুন নিজ দায়িত্বে সে গুজবে দাঁড়ি টেনেছেন। ছবি পোস্ট করে অভিনেতার বার্তা— দূরত্ব তৈরি হয়নি প্রেমিকার সঙ্গে। তার মানে বিয়ের সম্ভাবনা এখনও রয়েছে!

তবে অনেকেই বলেছেন, বিচ্ছেদের গুঞ্জন একেবারেই ভিত্তিহীন। মাত্র কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর। বেশ কিছুদিন হোম আইসোলেশনেও থাকতে হয়েছে তাকে। সে কারণেই আপাতত কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছেন দু’জনে। সম্পর্কের উষ্ণতা রয়েছে একইরকম।

মালাইকার থেকে প্রায় এগারো বছরের ছোট অর্জুন। তবে বয়স যে স্রেফ সংখ্যা ছাড়া কিছুই না, তা আরও একবার প্রমাণ করেন মালাইকা ও অর্জুন। সম্পর্ক চারটি বসন্ত পার করেছে। প্রথমে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলতেন না তারা। তবে বর্তমানে প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা গিয়েছে তাদের। সম্পর্ক নিয়ে বলিউডের লাভ বার্ডসকে প্রকাশ্যে আলোচনাও করতে শোনা গিয়েছে। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়