শিরোনাম
◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক ◈ মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে: শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর (ভিডিও) ◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২২, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে বাংলাদেশীর মরদেহ হিমঘরে

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] দেশের অর্থনৈতির চাকা সচল রাখতে এবং পরিবারের সদস্যদের উন্নত জীবন উপহার দিতে সকল কিছু বিসর্জন দিয়েই একজন ব্যক্তিকে পাড়ি জমাত হয় প্রবাসে, নাম লেখাতে হয় প্রবাসীর তালিকাতে।

[৩] ঠিক তেমনি করেই সৌদি প্রবাসীর তালিকায় নাম লেখান মোহাম্মদ হাসান মিয়া (৪০) কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত ১৮/১২/২০২১ইং তারিখে সৌদি আরবের আল খোবার শহরের দ্বাহরান এলাকায় মোহাম্মদ হাসান মিয়ার মৃত্যু হয়।

[৪] পরিচিতি আত্মীয় কিংবা পরিবারের সন্ধান না পেয়ে বিপাকে পড়েছেন হাসপাতাল এবং দূতাবাস কতৃপক্ষ।

[৫] সৌদি প্রবাসী মৃত মোহাম্মদ হাসান মিয়ার নিকট প্রাপ্ত তথ্য মতে পাসপোর্ট নাম্বার (BY0645413), পিতাঃ আব্দুল গনি হাওলাদার, মাতাঃ হাসন বানু, স্ত্রীঃ রাজিয়া বেগম, ঠিকানাঃ কন্টকাটা, আমতলী,জেলা বরগুনা।

[৬] মৃত্যু সংক্রান্ত রিপোর্ট দ্বাহরান থানায় নিবন্ধিত করা হয়েছে। মৃতদেহ দাম্মাম সেন্ট্রাল হাসপাতাল মর্গের হিম ঘরে সংরক্ষিত করা অবস্থায় রয়েছে।

[৭] মৃতব্যক্তির লাশ স্থানীয়ভাবে দাফন কিংবা দেশে প্রেরণের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। এখন পর্যন্ত মৃতের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। উক্ত মৃতব্যক্তির স্বজনদের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইং এর প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

[৮] জনাব জুবায়ের আহমদ, আইন সহকারী (খোবার)মোবাইল নাম্বার ০০৯৬৬৫৩১৮২৬২০৭ অথবা ডেথ এফেয়ারস সেকশন, লেবার উইং, মোবাইল নাম্বার ০০৯৬৬৫৭০২১২১৮০ তে যোগাযোগ করতে পরিবারের সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

 

  • সর্বশেষ