শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২২, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে অস্ত্র, ইয়াবা ও ভারতীয় নাগরিকসহ আটক ১০

মো. রেদওয়ানুল হক: [২]  বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকা ক্যাম্পের হাট থেকে মাইক্রোবাসে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে অস্ত্র-গুলি, ইয়াবা ও ভারতীয় মালামালসহ এক ভারতীয় নাগরিক ও ৯ জন চোরাকারবারীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

[৩] জানা যায়, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার লক্ষীরথান এলাকায় তাদের আটক করা হয়। এ সময় আরও ৯ জন চোরাকারবারী পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[৪] সোমবার রাতের ঘটনা হলেও প্রকাশ করা হয় মঙ্গলবার রাত ৭ টায়। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন ও বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান, থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম, আব্দুস সোবহান ও রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ছিল বলে জানাযায়।

[৫] আটককৃত ভারতীয় নাগরিক হলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাগাছ সুজালী পঞ্চায়েতের নন্দাই গ্রামের জালাল উদ্দীনের ছেলে গফুর আলম (৩৫)।

[৬] বাংলাদেশী চোরাকারবারী চক্রের সদস্যরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের উদয়পুর গ্রামের দেলোয়ার হোসেন (২৮), ছোট নয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (২৩), গোয়ালটলী পালপাড়া গ্রামের বিকাশ পাল (৩৫), জুগিহার গ্রামের জাকির হোসেন (২৫), হযরত আলী (২৭), কালিবাড়ী গ্রামের মনিরুল ইসলাম (৩২), কোট পাড়া গ্রামের বিষ্ণু পাল (২৯) ও পশিরুল ইসলাম (২৮) এবং বড়বাড়ী ইউনিয়নের কেরিয়াতি গ্রামের নাসিরুল ইসলাম (২৪)।

[৭] পুলিশ জানায়, এ সময় তাদের নিকট দেশীয় লোহার তৈরী স্যুটারগান, ২ রাউন্ড গুলি, ৩২ পিচ ইয়াবা ও ভারতীয় ১২টি লুঙ্গী, ৫টি জ্যাকেট, ১টি শাড়ী ও ৮টি সুয়েটার উদ্ধার করা হয়। আটক ১০ জনসহ পলাতক ৯ জনের নাম উল্লেখ করে আটোয়ারী থানায় অস্ত্র, মাদক ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কন্ট্রোল অব এন্ট্রি আইনে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

[৮] বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ