শিরোনাম
◈ আগামী বাজেটের পর দেশে মূল্যস্ফীতি আরো বাড়বে: সিপিডি ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২২, ০৬:০৭ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২২, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসির ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ মামলায় ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি স্বাস্থ্যবিধি অনুসরণসহ সরকারি নির্দেশনা সুষ্ঠুভাবে বাস্তবায়নে, চলমান উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে মামলা এবং জরিমানা করেছে।

[৩] এ সময় উচ্ছেদপূর্বক আরো দেড় কিলোমিটার ফুটপাত দখলমুক্ত ও অভিযোগের প্রেক্ষিতে ‘সবার ঢাকা’ অ্যাপের ৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়।

[৪] সোমবার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওলা বাজার ও আনসার ক্যাম্প বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

[৫] অঞ্চল-৭-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টকে সাতটি মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা এবং অঞ্চল-৪-এ রাস্তায় মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে ৩টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

[৬] অভিযানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ও স্থানীয় সরকার আইনে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়