শিরোনাম
◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২২, ০৯:১৭ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসায় ফিরলেই মুরাদকে ফোন দিতে হবে থানায়

মিনহাজুল আবেদীন: [২] শারীরিক নির্যাতন ও প্রাণনাশের অভিযোগ এনে স্ত্রী ডা. জাহানারা এহসানের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পর সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাসায় সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ। এমনকি মুরাদ বাসায় ফিরলেই পুলিশকে ফোন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তার বাসার আশপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ডিবিসি টিভি

[৩] শনিবার (৮ জানুয়ারি) ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী বলেন, জিডির পর আমরা মুরাদ হাসানের স্ত্রী-সন্তানদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ। তাদের বাসার আশপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে। আমরা ওনার (ডা. জাহানারা এহসান) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উনি সমস্যা বোধ করলে বা নিজেকে নিরাপত্তাহীন মনে করলে আমাদের (থানা) জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো। জিডির তদন্তভার দেওয়া হয়েছে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসানকে। ইত্তেফাক অনলাইন

[৪] ওসি মো. ইকরাম আলী আরও বলেন, আজ জিডির তদন্ত চেয়ে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পর তদন্ত শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তদন্তের প্রয়োজনে বিবাদী ডা. মুরাদ হাসানকেও তলব করা হতে পারে। উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসানকে এর তদন্তভার দেওয়া হয়েছে। দেশ রূপান্তর

[৫] এর আগে, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা.জাহানারা এহসান প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মুরাদ হাসানের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের অভিযোগ করেন। এরপর বিকেলে ডা. মুরাদের স্ত্রী রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেন। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়