শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২২, ০২:৩৭ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২২, ১১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুপ্রিম কোর্টের দুর্নীতি অনুসন্ধানে কমিটি

খালিদ আহমেদ: [২] সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

[৩] বৃহস্পতিবার তিনি এ কমিটি গঠন করে দেন।

[৪] সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ সাইফুর রহমান বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতিবিষয়ক অভিযোগ প্রাথমিক অনুসন্ধানের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

[৫] তিনি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ প্রাথমিক অনুসন্ধানের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

[৬] এক সপ্তাহ আগেই দেশের ২৩তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

[৭] এরপর গত ২ জানুয়ারি এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিচার বিভাগের দুর্নীতি নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

[৮] তিনি বলেছিলেন, “দুর্নীতির ব্যাপারে আমি কম্প্রোমাইজ করবো না। কোনোরকম দুর্নীতি হলে আমি সাথে সাথে স্টাফ, অফিসার যেই হোক না কেন সাসপেন্ড করব।”

[৯] প্রধান বিচারপতি আরও বলেছিলেন, “দুর্নীতি একটি ক্যান্সার। কোনো আঙ্গুলে যদি ক্যান্সার হয় তার সর্বোত্তম পন্থা হচ্ছে আঙ্গুলটি কেটে ফেলা। সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার কোনো অশুভ শক্তি বা গোষ্ঠীর কারণে ক্ষতিগ্রস্ত হোক তা কখনোই মেনে নেওয়া যায় না।” সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়