শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২২, ১২:২৯ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২২, ১২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে নারী ধর্ষণ মামলার আসামি বাবু গ্রেপ্তার

আয়াছ রনি: [২] কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান বাবুকে (২৫) গ্রেফতার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

[৩] সোমবার (০৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার খুরুশকুলের রুহুলার ডেইল পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।

[৫] গ্রেপ্তার মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামীসহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হলো।

[৬] ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর শহরের কবিতা চত্ত্বরে রোড সংলগ্ন এক ঝুপড়ী ঘরে আটকে রেখে তাকে ধর্ষন করা হয়। পরে সেখান থেকে ওই নারীকে নিয়ে যাওয়া হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলে। দ্বিতীয় দফায় সেখানেও তিনি ধর্ষনের শিকার হন।

[৭] এ ঘটনায় ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়