শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিআরবে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি মাদকবিরোধী কর্তৃপক্ষ দশ লাখেরও বেশি অ্যামফিটামিন মাদক বড়ি সৌদিআরবে পাচারের সময় চার সৌদি নাগরিকসহ দুজন ইয়েমেনি নাগরিক গ্রেপ্তার করা হয়েছে।

[৩] আরব নিউজের প্রতিবেদনের বরাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল ডিরেক্টরেটের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন যে গতকাল একটি অপরাধমূলক নেটওয়ার্কের মাদক পাচারে কার্যকলাপে তদন্তের ভিত্তিতে একটি কফি পার্সেলের ভিতরে লুকানো ১,০৭০,০০০ টি অ্যামফিটামিন বড়ি আটক করা হয়।

[৪] সৌদি জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সফল অভিযানটি শুরু করা হয় এবং এতে জড়িত পার্সেলের প্রাপক - চার সৌদি এবং দুজন ইয়েমেনি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

[৫] আল-নুজাইদি বলেন যে তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

[৬] কর্তৃপক্ষ নিরাপত্তা প্রতিবেদনের জন্য নির্ধারিত ফোন নম্বর (1910)অথবা আন্তর্জাতিক নম্বর (00966114208417) অথবা ইমেলের মাধ্যমে ([email protected]) মাদকদ্রব্য পাচারকারীদের ধরার জন্য এবং সমাজকে রক্ষা করার জন্য জনসাধারণদেনর প্রতি আহ্বান জানিয়েছে। সঠিক তথ্যদাতাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে I

  • সর্বশেষ