শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে ট্রাক চাপায় কাঠমিস্ত্রী নিহত

আকাশ আহম্মেদ: [২] উপজেলায় ট্রাক চাপায় অভয় বিশ্বাস (৪৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর আঞ্চলিক সড়কের তাতিকান্দি এক নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয়

[৩] উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের গোয়াল বাথান গ্রামের মৃত কালিকেস্ট বিশ্বাসের ছেলে। তিনি রাজধানীর বিক্রমপুরে কাঠমিস্ত্রীর কাজ করেন।

[৪] স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের ভোট দেওয়ার জন্য ১০/১২ দিন আগে বিক্রমপুর থেকে বাড়ি এসেছেন অভয়। বুধবার সকালে টেকেরহাট বাজারে কেনাকাটা করতে যায়। পরে বাড়ি ফেরার সময় পথিমধ্যে অটোভ্যান থেকে ছিকটকে পড়ে যায়। এসময় কালামৃধা থেকে আসা কাঠুন ভর্তি দ্রুতগামী একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

[৫] ওসি মো. শেখ সাদিক ঘটনাটির নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়