শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাওনা পরিশোধ চান পাটকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা

মনিরুল ইসলাম : [২] গ্র্যাচুইটিসহ সব পাওনাদি দ্রুত পরিশোধে ৩ দফা দাবি জানিয়েছেন রাষ্ট্রায়ত্ব পাটকল করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

[৩] মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

[৪] এতে বলা হয়, যেসব অডিট আপত্তি অনিষ্পত্তি রয়েছে তা সংস্থার আগের নিয়মে এবং যেসব মামলা-মোকদ্দমা অনিষ্পত্তি রয়েছে তা নিষ্পত্তি করে পাওনা পরিশোধে ব্যবস্থা করতে হবে।

[৫] বক্তারা বলেন, যখন দেশের প্রতিটি নাগরিকের পার ক্যাপিটাল ইনকাম ২ হাজার ৫৫০ মার্কিন ডলার, সেই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল করপোরেশনের ২ হাজার ৫০০ জন কর্মচারী-কর্মকর্তা ন্যায়সঙ্গত পাওনা, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ তহবিলসহ (পিএফ) অন্যান্য পাওনাদি পাননি।

[৬] চাকরি থেকে অবসর নেওয়ার পর দীর্ঘসময় ভুক্তভোগীরা তাদের পাওনা না পেয়ে এরই মধ্যে প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মকর্তা-কর্মচারী বিনাচিকিৎসায় এবং খাদ্যাভাবে অনাহারে-অর্ধাহারে মৃত্যুবরণ করেছেন।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়