শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:১৫ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২১, ১০:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস: জনজীবনে চরম ভোগান্তি

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলা জুড়ে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিকেল হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা চলে সকাল পর্যন্ত। শীত ও হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশী ছিন্নমুল ও শ্রমজীবি মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

[৩] মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কর্মকর্তা আনিছুর রহমান জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২-৩ দিন তাপমাত্রা আরও নিচে নামতে পারে।

[৪] শীতজনিত রোগে জেলা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও উপজেলা পর্যায়ের হাসপাতালে শিশু ও বয়স্করা ঠান্ডা জনিত নানা রোগে ভর্তি হচ্ছেন। ফুটপাতে গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীড় বেড়েছে।

  • সর্বশেষ