শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিজ্ঞতা ছাড়াই এনসিসি ব্যাংকে চাকরি, বেতন ২৭৫০০

চাকরি ডেস্ক : ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ক্যাশ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার/ জুনিয়র অফিসর। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস। তবে এমবিএ বা বিএমবি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকলে গ্রহণযোগ্য হবে না।

আগ্রহীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিজ্ঞপ্তিতে ফ্রেশারদের আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে। প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না। তবে কোটায় আবেদন করলে বয়সসীমা ৩২ বছর।

প্রার্থীর মধ্যে অবশ্যই মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : নিয়োগের পর এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। জুনিয়ার অফিসার হিসেবে জয়েনিং হবে ২৭৫০০ টাকা বেতনে। অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে জয়েনিং হবে ২২৫০০ টাকা বেতনে। শিক্ষানবিশকাল শেষে ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৬ ডিসেম্বর, ২০২১

আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেসব প্রতিষ্ঠানে আবেদন করার নিয়ম, শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়ে জানতে ক্লিক করুন এখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়