শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্মি মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিক্যাল কলেজ। প্রতিষ্ঠানে একাধিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগ বা সরাসরি আবেদন করতে পারবেন। বাংলানিউজ২৪

বিভাগ ও পদসংখ্যা: ফিজিওলজি বিভাগে ১জন অধ্যাপক ও ১ জন সহকারী অধ্যাপক, কমিউনিটি মেডিসিনে অধ্যাপক/ সহকারী অধ্যাপক ১জন, ফরেনসিক মেডিসিনে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক ১জন, ফার্মাকোলজিতে অধ্যাপক/ সহকারী অধ্যাপক ১জন, মাইক্রোবায়োলজিতে সহকারী অধ্যাপক ১জন নেবে।

এছাড়াও প্যাথলজিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক ১ জন ও সহকারী অধ্যাপক ১জন, ইউরোলজিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক ১জন এবং নিউরো সার্জারিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক ১জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নীতিমালা অনুযায়ী।

বেতন: কলেজের বেতন কাঠামো অনুযায়ী।

যেভাবে আবেদন: আগ্রহীরা অফিস চলাকালে চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিক্যাল কলেজ, বগুড়া সেনানিবাস-এ ঠিকানায় ডাকযোগে বা সশরীর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি : অনলাইন ব্যাংকিং আছে এমন যেকোনো তফসিলি ব্যাংক থেকে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিক্যাল কলেজ, বগুড়া বরাবর ১০০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

  • সর্বশেষ