শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহনগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মেয়েদের সাথে নাচতে না দেয়ায় হামলা, আহত ৫

মাসুম আহম্মেদ  : [২]  বিয়ে বাড়িতে মেয়েদের নাচের অনুষ্ঠানে মেয়েদের সাথে একই এলাকার  কিছু ছেলে নাচ করতে  আসলে নাচতে না দেয়ায় তারা বিয়ের অনুষ্ঠানে হামলা করে।  হামলায় নারী পুরুষ সহ  পাঁচজন  আহত হয়।

[৩] আহতদের মধ্যে আবুল কাসেম (৩৫) কামরান মিয়া (১৮)সম্রাট (১৮) অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। অন্যদের মধ্যে শেলী আক্তার (৩৫) পারভীন আক্তার (৬০) মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শুক্রবার রাতে মোহনগঞ্জ থানায় ৭ জনকে আসামি করে মামলা করেছেন আহত কাসেমের স্ত্রী মণি আক্তার।

[৪] মামলা সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের জসিম মিয়ার বিয়ের অনুষ্ঠানে তাদের আত্মীয় স্বজনের মেয়েরা নাচের আয়োজন করে । এ সময় একই গ্রামের মেজু মিয়ার ছেলে মনি মিয়া ও লালচান মিয়ার ছেলে রুক্কন মিয়া তাদের  দলবল নিয়ে মেয়েদের সাথে নাচ করতে আসে, এতে বাধা দেয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

[৫] মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মাদ রাশেদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মোহনগঞ্জ থানায়  মামলা হয়েছে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে। সম্পাদনা: শান্ত মজুমদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়