শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতি আর বৈষম্যে জনগণ উন্নয়নের সুযোগ ভোগ করতে পারছে না: মেনন

শিমুল মাহমুদ: [২] ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ৫০ বছরে এদেশের উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি বিভিন্ন শাসকের হাতে গণতন্ত্রও পর্যুদস্ত হয়েছে। নির্বাচনী ব্যবস্থার ধ্বংস সাধন হয়েছে। এখন যখন বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে, তেমনি গণতন্ত্রেরও উত্তরণ ঘটাতে হবে। উত্তরণ ঘটাতে হবে নির্বাচনী ব্যবস্থার ।

[৩] বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর আয়োজিত বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন।

[৪] রাশেদ খান মেনন বলেন, বাইরে থেকে কেউ এসে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা করে দেবে না। এদেশে জনগণই অতীতে তাদের নিজেদের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের প্রশ্নের মীমাংসা করেছে, এখনও করবে। সেই সক্ষমতা তাদের আছে। কেউ তাদের অতীতে দাবিয়ে রাখতে পারেনি, এখনও পারবে না।

[৫] তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজে বড় ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে। এই বিভাজন আরও বিস্তৃত হচ্ছে ধর্মের রাজনীতিক ব্যবহারের কারণে। জামায়াত মওদুদীবাদী অনুসরণে ওহাবীবাদের চর্চার কারণে বাংলাদেশে ধর্মের উদার নৈতিক চরিত্রকে পাল্টে দিয়েছে। এসব চলতে থাকলে আগামী ৫০ বছরের আগেই বাংলাদেশ উন্নয়ন দেশে পরিণত হবে। কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায়বিচারের বাংলাদেশকে চেনা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়