শিরোনাম
◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন ◈ পোশাক রপ্তানিতে আশার আলো, যুক্তরাষ্ট্রে বড় প্রবৃদ্ধি ◈ প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে লিসেনিং-স্পিকিং ◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন, মিয়ানমার, উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: [২] চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুগান্তর

[৩] বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ডিবিসি টিভি

[৪] এছাড়া বাইডেন প্রশাসনের আমলে এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করল বলে রয়টার্স জানিয়েছে।

[৫] এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডিয়েমো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৬] ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

[৭] চীনের একটি কৃত্তিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সেন্সটাইমস গ্রুপকেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া ও মিয়ানমারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।

  • সর্বশেষ