শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিতরণ করায় ২ টি হোটেল মালিকের জরিমানা 

জুলফিকার আমীন : [২] পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিতরণের দায়ে দুটি হোটেল মালিকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছে পিরোজপুর ভোক্তা অধিকার দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ রায়।

[৩] জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের কেএম লতীফ সুপার মার্কেটের আফজাল হোটেল  ও চাইনিজ রেস্তোরা ক্যাফে আড্ডা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ওই দুটি হোটেলে অভিযান চালায় ভোক্তা অধিকার দপ্তর।

[৪] এসময় আফজাল হোটেল মালিককে দেড় হাজার ও চাইনিজ রেস্তোরা ক্যাফে আড্ডা মালিককে সাত হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা সেনেটারী কর্মকর্তা মো. কবির হোসেন বিষয়টি জানিয়েছে। সম্পাদনা: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়