শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে আনসার ও ভিডিপির সমাবেশ

স্বপন দেব : [২] বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৩] আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো সেফাউল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের মহাপরিচালক নুরুল হাসান ফরিদি। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বপন কুমার দেবনাথ, এ এইচ এম মেহেদী হাসান, মোহাম্মদ ফরিদ রহমান।

[৩] উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও ৩০০ সদস্য। প্রধান অতিথি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের মহাপরিচালক নুরুল হাসান ফরিদি বলেন- বর্তমানে পুলিশ এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনে আনসারদের ভুমিকা অবিস্মরণীয়।

[৪] তিনি বলেন, দেশের সংকটময় মূহুর্তে আনসাররা জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা কাজ করে গেছেন। তার ধারাবাহিকতায় এখন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৬৫ সালে পাকিস্তান ভারত যুদ্বের সময় দেশের সীমান্ত ফাঁড়িগুলোতে আনসারদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। কিন্তু বাস্তবে ১৯৪৮ সালে আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন পূর্ববাংলা আইন পরিষদে আনসার এ্যাক্ট অনুমোদিত হলে ১৭ জুন ১৯৪৮ সালে তা কার্যকর হয়।

[৫] তিনি আরো বলেন, দেশের গ্রামীণ জনপদে আত্মকর্মসংস্থান, গণশিক্ষা, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, নারী ও শিশু পাচার রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষাসহ সকল কার্যক্রমে এ বাহিনীর সদস্যরা অবদান রাখছেন। এছাড়া বিভিন্ন নির্বাচন ও জাতীয় উৎসবে আনসাররা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন।

 

 

  • সর্বশেষ