শিরোনাম
◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত ৫০

সালমান মিয়া: [২]  সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) দিবাগত ১০ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কদম্বতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

[৩] কদম্বতলী গ্রামের বাসিন্দা জমিরুল হক জানান, বুধবার রাতে শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে গ্রামের বশির মিয়া ও তোয়াহিদ মিয়ার লোকজনদের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক মানুষ আহত হন, গুরুতর  আহত ১৩ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা জানান, পুলিশ ঘটনাস্থলে  মোতায়েন রয়েছে। পরিবেশ শান্ত। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: শান্ত মজুমদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়