শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগীর সংস্পর্শে আসায় আইসোলেশনে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব, জরুরি বৈঠক বাতিল

রাশিদুল ইসলাম : [২] সম্প্রতি জাতিসংঘের এক শীর্ষস্থানীয় অফিসার কোভিডে আক্রান্ত হওয়ার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার সংস্পর্শে এসেছিলেন। তাই তিনি আগামী কয়েকদিন আইসোলেশনে থাকবেন। ৭২ বছর বয়সী গুতেরেস তার সব বৈঠক বাতিল করেছেন। দি ওয়াল

[৩] গত বুধবার ম্যানহাটনে জাতিসংঘের প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় মহাসচিব অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ত্রাসবাদ ও জলবায়ুর পরিবর্তন নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকেও তিনি উপস্থিত থাকতে পারছেন না।

[৪] বিশ্ব জুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে আশার কথা শুনিয়েছে হু। তাদের ধারণা, কেউ যদি কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়ে থাকেন, তিনি সম্ভবত ওমিক্রনে আক্রান্ত হবেন না। হু-র এমার্জেন্সিস ডিরেক্টর মাইকেল রায়ান বলেন, অতীতে ডেল্টা বা অন্যান্য ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে মানুষ যতদূর অসুস্থ হয়ে পড়তেন, ওমিক্রনে আক্রান্ত হলে তার চেয়ে বেশি অসুস্থ হবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়