শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১০:৪২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শালবাগান ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ শীর্ষ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগানসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী তোহা বাহিনীর প্রধানসহ দু’জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

[৩] মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে হ্নীলা ইউপি শালবাগান ক্যাম্প-২৬এর ই/৩ ব্লক এলাকা থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- শালবাগান ক্যাম্পে ব্লকে-এ/৩,বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে তোহা ও নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-সি, এমআরসি০৮২৫৪ বাসিন্দা মোঃ আবুল ফয়েজের ছেলে মোঃ আব্দুল্লাহ।

[৫] এপিবিএন পুলিশের দাবী গ্রেপ্তারকৃত তোহা ক্যাম্প এলাকার সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ' তোহা বাহিনীর প্রধান।

[৬] ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল রোহিঙ্গা এমন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৬এর এ/৩ ব্লকে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী তোহা বাহিনীর প্রধান তোহাসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় সশস্ত্র ডাকাত দলের ৬-৭জন সদস্য পালিয়ে যায়। ধৃতদের হেফাজতে থাকা দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

[৭] উদ্ধারকৃত অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ