শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৩:০৬ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলে অর্জুন-মালাইকার এক রাতের ভাড়া ৩ লাখ টাকা (ভিডিও)

বিনোদন ডেস্ক: বলিউড থেকে টলিউডের অনেকেই ছুটি কাটাতে উড়ে যান মালদ্বীপে। দেশটি ভ্রমণ করেননি এমন তারকা পাওয়াই বোধ হয় দায়! এবার নিজেদের অবসর সময়টা প্যাটিনায় কাটাচ্ছেন বলিউডের জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।

প্রতিদিন এই জুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নানা ধরনের ছবি। অর্জুনের বিচ এবং পুল সাইড সবসময়ই পছন্দ, তাই তাদের পছন্দের তালিকায় প্যাটিনা থাকবে সেটা জানা কথাই।

তবে সেখানের একদিনের ভাড়া শুনলে চমকে যাবেন – প্রায় সাড়ে তিন লাখ! সবচেয়ে কম দামি ঘরটির ভাড়াও ২ লাখের কাছাকাছি। তার সঙ্গেই অবাক করা মনোরম পরিবেশ।

নিজস্ব পুল থেকে বাগান, সিনেমাহল থেকে জিম, টেনিস কোর্ট কী নেই এখানে! যদিও মালাইকা ও অর্জুন কোন ভিলায় থাকছেন সেটি নিয়ে সঠিক কোনো তথ্য এখনও মেলেনি। তবে অনুরাগীদের উদ্দেশ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে বিভিন্ন ছবি শেয়ার করছেন দুজনেই।

সদলবলে থাকার ব্যবস্থাও আছে এ হোটেলে। আগে টাইগার শ্রফ-দিশা পাটানি, শাহিদ কাপুর-মীরা রাজপুত, সাইফ আলি খান-কারিনা কাপুরসহ অনেক বলিউড তারকাই মালদ্বীপ ভ্রমণ করে এসেছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়